ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

ভারতে পূজার সময় মাদক নিষিদ্ধ আর আমি বললে সমস্যা- এমপি বাহার

কুমিল্লা টাউন হল মিলনায়তনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

কুমিল্লা টাউন হল মিলনায়তনে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের একটি বক্তব্যকে কেন্দ্র করে গত রোববার বিবৃতি দেয় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বিবৃতিতে ‘মদমুক্ত পূজা’ করার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেই বিবৃতির প্রত্যুত্তরে বাহার বলেছেন, ‘পূজায় দিল্লি-কলকাতায় মাদক নিষিদ্ধ, শুধু আমি বললেই দোষ।’

মিছিল হবে জানিয়ে তিনি বলেন, সকালে যুবলীগ-ছাত্রলীগের নেতৃত্বে আর বিকেলে শ্রমিক লীগ-কৃষক লীগের নেতৃত্বে মিছিল হবে। হিন্দু-মুসলিম সবাই এ শান্তি মিছিলে সমবেত হবেন।

কুমিল্লায় মাদকমুক্ত পূজার ঘোষণা দিয়ে তিনি বলেন, কুমিল্লায় মাদকমুক্ত পূজা অনুষ্ঠিত হবে। কোনো মাদকাসক্ত যদি মাতলামি করতে মণ্ডপে আসে তাকে পুলিশে দেওয়া হবে। পূজার শৃঙ্খলা রক্ষায় ছাত্রলীগ-যুবলীগ পাড়ায় পাড়ায় পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে কাজ করবে। কোনো প্রকার উচ্ছৃঙ্খলতা মেনে নেওয়া হবে না।

সংসদ সদস্য বাহারের মন্তব্যের নিন্দা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংসদ সদস্য বাহারের মন্তব্যের নিন্দা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের
কুমিল্লা মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি শিব প্রসাদ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অচ্যিন্ত দাস টিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—কান্তি রাহা, পাপড়ী বসু প্রমুখ। সভায় কুমিল্লা মহানগরীর ৯১টি পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও কুমিল্লা মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সকল নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় ১০১ জন হিন্দু নেতার স্বাক্ষর সংবলিত একটি প্রতিবাদ লিপি পড়ে শোনানো হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিবৃতির প্রতিবাদে দেওয়া এই বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘গত ৮ অক্টোবর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রদত্ত বিবৃতি দেখার পর আমরা হতবাক হয়েছি যে, আমাদের জাতীয় দায়িত্বশীল নেতৃবৃন্দের এহেন আচরণ আমাদের মর্মাহত ও হতাশ করেছে। আমরা কুমিল্লা মহানগর পূজা উদ্‌যাপন পরিষদ এবং কুমিল্লা মহানগরের সকল শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

ভারতে পূজার সময় মাদক নিষিদ্ধ আর আমি বললে সমস্যা- এমপি বাহার

আপডেট সময় ১০:৫২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩