ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরাক-ওমানগামী ফ্লাইট বাতিল করল ইরান পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অসাধারণ মানুষ বললেন ট্রাম্প ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন আমার মনে হচ্ছে না, এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: প্রতিমন্ত্রী শাহে আলম সন্ত্রাস-নৈরাজ্যের অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে: তথ্য প্রতিমন্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাড়ল লঞ্চের ভাড়া রাজউকের নিরীক্ষা শাখায় ‘টুম্পা সিন্ডিকেট’, ফাইল আটকে ঘুষ-হয়রানির অভিযোগ কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবিশ আব্দুল মান্নানের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের বিরুদ্ধে কোটি টাকা অনিয়মের অভিযোগ ফায়ার সার্ভিস ডিজি জাহেদ কামালের বিরুদ্ধে বিপুল সম্পদের অভিযোগ

রোগী না থাকায় কোভিড বেড কমাচ্ছে কলকাতার হাসপাতাল

ভারতে করোনার প্রকোপ অনেকটাই কমে গেছে। মানুষের মধ্যে আগের মতো নেই তেমন ভীতি। হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে না করোনার রোগী। একারণে কলকাতার অন্তত দুটি বেসরকারি হাসপাতাল তাদের কোভিড বেড দ্বিতীয়বারের জন্য তুলে নিলো। 

কিছুদিন ধরে কলকাতার আমরি হাসপাতালে কোনো কোভিড রোগী ভর্তি হয়নি। আর কোভিডের আলাদা করে আর কোনো বেড চিহ্নিত করা নেই। অন্যদিকে মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালেও করোনা রোগীর কোনো বেড নেই। দুটি হাসপাতালই পরিকল্পনা নিয়েছে যদি কোভিড রোগী ভর্তি হয় তবে তাদের আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে।

আমরি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের অন্যান্য ইউনিটে রোগী ভর্তির হার অনেকটাই  বেশি। সেক্ষেত্রে কোভিডের জন্য একটি ওয়ার্ড আলাদা করে রাখার মতো পরিস্থিতি নেই। সপ্তাহখানেক ধরে কোভিড রোগীদের ভর্তি প্রায় নেই। যদি কোনো কোভিড রোগীকে ভর্তি হয় তবে আইসোলেশন রুম ব্যবহার করা হবে।

এদিকে মেডিকার সূত্রে জানানো হয়েছে, অনেকদিন ধরেই কোভিড রোগী আসছেন না। এমনকি টেস্টের জন্য যারা আসছেন তারাও নেগেটিভ। তিনমাস ধরে কোভিডের জন্য চারটি বেড ছিল। কিন্তু সবগুলোই তুলে নেওয়া হয়েছে। যদি করোনার রোগী আসেন তবে আলাদা রুম ব্যবহার করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরাক-ওমানগামী ফ্লাইট বাতিল করল ইরান

রোগী না থাকায় কোভিড বেড কমাচ্ছে কলকাতার হাসপাতাল

আপডেট সময় ১২:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২