ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার; গ্রেফতার- ৩ পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত

ইলিশ ধরা বন্ধঃ শিবচরের ২ হাজার ৬ শত সাত জেলে পাচ্ছেন সহায়তা

বুধবার দিনগত রাত ১২ টা থেকে টানা ২২ দিন বন্ধ থাকছে ইলিশ শিকার। ইলিশের প্রজনন মৌসুমে মাছ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা রয়েছে দেশের সকল নদ-নদীতে। এই মৌসুমে মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদীতে নিষিদ্ধের পুরো সময় সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছে উপজেলা মৎস বিভাগ। এছাড়াও এই সময়ের জন্য উপজেলার ২ সহস্রাধিক জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইলিশ শিকার নিষিদ্ধের এই সময়ে প্রতি বছরই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এক শ্রেণির অসাধু জেলেরা পদ্মানদীর বিভিন্ন স্থানে ইলিশ শিকার করে থাকে। চলতি বছর যাতে অসাধু জেলেদের তৎপরতা বন্ধ থাকে সেজন্য কাজ করে যাচ্ছে মৎস বিভাগ। ইতোপূর্বে জেলে ও সাধারণ মানুষের সচেতনতার জন্য একাধিক সভা করেছে মৎস বিভাগ ও নৌ পুলিশ। এছাড়াও গত রাত থেকেই পদ্মানদীতে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস অফিস।

উপজেলা মৎস অফিস সূত্রে জানা গেছে, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা ২২ দিন নদ-নদীতে ইলিশ শিকার নিষিদ্ধ। এই ২২ দিনের জন্য শিবচরের ২ হাজার ৬শত সাত জন জেলেকে সরকারের খাদ্য সহায়তার অংশ হিসেবে ২৫ কেজি করে চাল দেয়া হচ্ছে। এছাড়া প্রতিদিনই মৎস অফিসসহ প্রশাসনের তৎপরতা থাকবে পদ্মা নদীতে।

শিবচর উপজেলা মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন,’২২ দিন মাছ ধরা বন্ধ থাকায় স্থানীয় জেলেদের ২৫ কেজি করে চাল দেয়া হচ্ছে। আমরা ইতোপূর্বে একাধিক সভা করেছি। জেলে ও সাধারণ মানুষকে সচেতন করতে পদ্মাপাড়েও জেলেদের নিয়ে সভা করেছি। শিবচরের পদ্মানদীর ৮ থেকে ১০ কিলোমিটার এলাকা রয়েছে। আমরা সার্বক্ষণিক নজরদারিতে রাখবো। যাতে করে অসাধু জেলেরা মাছ শিকার করতে না পারে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী

ইলিশ ধরা বন্ধঃ শিবচরের ২ হাজার ৬ শত সাত জেলে পাচ্ছেন সহায়তা

আপডেট সময় ০৩:৫৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩