ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বিচারপতি নিয়ে বিরূপ মন্তব্য, দিনাজপুরের মেয়রের কারাদণ্ড

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে ইউটিউবে বিরূপ মন্তব্য করার ঘটনায় দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ।

একইসঙ্গে একলাখ টাকা জরিমানা করা হয়েছে।

অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ্ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

মেয়রের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

এই আদেশের লিখিত অনুলিপি পেয়ে অবিলম্বে দিনাজপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ নির্দেশ দেওয়া হয়েছে।

দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক। বিএপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে ইউটিউবে বিরূপ মন্তব্য করার ঘটনায় চার আইনজীবী আপিল বিভাগে আদালত অবমানার আবেদন করেন।

আবেদনকারী চার আইনজীবী হলেন, হারুন অর রশীদ, মাহফুজুর রহমান রোমান, মো.মনিরুজ্জামান রানা ও শফিক রায়হান শাওন।

এরপর ১৭ আগস্ট তাকে তলব করে আদেশ দেন আপিল বিভাগ। ২৪ আগস্ট সকাল ৯টায় তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়।

আদালত অবমাননার জন্য জাহাঙ্গীরকে কেন শাস্তি দেওয়া হবে না, সে বিষয়ে তাকে কারণ দর্শাতে বলেছেন আপিল বিভাগ। পাশাপাশি ওই ভিডিও অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়। ২৪ আগস্ট আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

ওইদিন আদালত ১২ অক্টোবর এ বিষয়ে শুনানির জন্য দিন রেখে সকাল ৯টায় সৈয়দ জাহাঙ্গীর আলমকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। সে অনুসারে বৃহস্পতিবারও ওই মেয়র হাজির ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বিচারপতি নিয়ে বিরূপ মন্তব্য, দিনাজপুরের মেয়রের কারাদণ্ড

আপডেট সময় ০১:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩