ঢাকা ১১:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

কুমিল্লায় চৌদ্দগ্রামে চোরাই মোটরসাইকেলসহ আন্ত:জেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় ৭ টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার কুলাসার গ্রামের মৃত গোলাপের রহমানের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩২) ও একই উপজেলার বিষ্ণুপুর গ্রামের গিয়াস উদ্দিনের এর ছেলে মোঃ ফরহাদ হোসেন (২৬)।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব নিশ্চিত করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান।

জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, সোমবার (৯ অক্টোবর) চৌদ্দগ্রামে চুরি হওয়া একটি মোটরসাইকেল খুঁজতে মঙ্গলবার (১০ অক্টোবর) চৌদ্দগ্রাম থানা পুলিশ আসামী সাদ্দামকে গ্রেফতার করে।

পরবর্তীতে সাদ্দামের দেওয়া তথ্যমতে, চোরাই চক্রের মূলহোতা চৌদ্দগ্রাম উপজেলার বিষ্ণপুর গ্রামের সোহেলের বাড়িতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল ও ঝিকড্ডা গ্রামের গ্যারেজ মিস্ত্রী শাহ আলম পালিয়ে গেলেও আসামী ফরহাদকে ধরতে সক্ষম হয় পুলিশ। এসময় সোহেলের বাড়ি থেকে ৬ টি সহ মোট ০৭ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, চোর চক্রের সদস্যরা মিলে আশেপাশের জেলা থেকে মোটরসাইকেল চুরি করে এনে পলাতক সোহেলের বাড়িতে সেগুলোর রং পরিবর্তন করে বিক্রি করে।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান, চৌদ্দগ্রাম সার্কেল সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

কুমিল্লায় চৌদ্দগ্রামে চোরাই মোটরসাইকেলসহ আন্ত:জেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৫:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩