ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

‘এ্যানিকে ডাকাতির পদ্ধতিতে গ্রেপ্তার প্রমাণ করে একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে সরকার’

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শহীদ উদ্দীন এ্যানিকে ডাকাতির পদ্ধতিতে গ্রেপ্তার করায় সরকার প্রমাণ করে যে তারা একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে। ’

বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

সরকার পতনের চলমান একদফা আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি, পরবর্তী করণীয় এবং খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।

এতে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমি খুব ক্ষোভের সঙ্গে জানাতে চাই, গত মধ্যরাত ২টায় আমাদের প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন এ্যানিকে যে বর্বর বা ডাকাতির পদ্ধতিতে গ্রেপ্তার করা হয়েছে, তাতে প্রমাণ করে যে এই সরকার একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তার কোনো দোষ থাকলে তাকে থানায় যেতে বলতে পারত। কিন্তু যেভাবে ডাকাতের মতো হামলা করে সেভাবে সন্ত্রাসী কায়দায় তাকে আটক করা হয়েছে।

জামিন পাওয়া বিএনপি নেতাদের জেল গেট থেকে আটক করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে দিতে জোর দাবি জানাচ্ছি। খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে জোরপূর্বক বের করে মিথ্যা ফরমায়েশি রায়ে জেলে রেখেছে। সরকারপ্রধান অনেক সময় বিভিন্ন বক্তব্যে হত্যার হুমকি দিয়েছেন। যেমন টুপ করে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়া ইত্যাদি। যে সরকার খালেদা জিয়ার মৃত্যু চায়, সে সরকার তাকে সুষ্ঠু চিকিৎসার জন্য ব্যবস্থা করছে না।

মির্জা ফখরুল আরও বলেন, আমরা জানতে পেরেছি, শুধু বিএনপির নেতাদের সাজা দ্রুত বাস্তবায়ন করতে আইন মন্ত্রণালয়ে একটি বিশেষ শাখা খোলা হয়েছে। পুলিশের সঙ্গে ডিবি মিলে বর্বরভাবে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে।

বিএনপির নেতাকর্মীদের ওপর পাশবিক নির্যাতন বন্ধ করে তাদের সঙ্গে মানবিক আচরণের দাবি জানান এ বিএনপি নেতাঅ

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

‘এ্যানিকে ডাকাতির পদ্ধতিতে গ্রেপ্তার প্রমাণ করে একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে সরকার’

আপডেট সময় ১২:৪৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩