ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

উত্তরা- তুরাগে প্রতারণা ও দস্যুতার প্রস্তুতিকালে গ্রেফতার-২ মোটরসাইকেল উদ্ধার

রাজধানীর তুরাগ ও উত্তরায় প্রতারণা ও দস্যুতার প্রস্তুতিকালে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় তাদের নিকট থেকে একটি মোটরসাইকেল ও একটি চাকু উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, মোঃ ওমর ফারুক ও মো. নাসির।

উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মির্জা সালাউদ্দীন জানান, গ্রেফতারকৃত ওমর ফারুক ২০২০ সালের ১৫ মার্চ তুরাগ থেকে আশুলিয়া যাওয়ার কথা বলে মোহাম্মদ জিলন মিয়ার নিকট থেকে তার মোটরসাইকেলটি নিয়ে যায়। তারা দু’জন পূর্ব পরিচিত,জিলন মিয়া মোটরসাইকেলটি বিক্রি করে দেয়ার কথা বলে ফারুকের কাছ থেকে নিয়ে যায় এরপর সে তার মোবাইল ফোনটি বন্ধ করে দেয় এবং জিলন মিয়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। সে মোটরসাইকেলটি নিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলো।

তিনি আরো জানান, ভুক্তভোগী জিলন মিয়া দীর্ঘ সাড়ে তিন বছর পর বাদি হয়ে গতকাল সোমবার তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই দিনই টঙ্গী-পশ্চিম থানার মিলগেট এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেফতার করে তুরাগ থানা পুলিশ।
এসময় তার নিকট থেকে তার নিকট থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়

অপরদিকে, গতকাল রোববার দিবাগত রাতে উত্তরা-পশ্চিম থানার উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বাসার সামনে দস্যুতার প্রস্তুতিকালে

মো. নাসির নামে এক ব্যক্তিকে টহল পুলিশের একটি দল তাকে আটক করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়।

এডিসি মির্জা সালাউদ্দীন জানান, গ্রেফতারকৃত নাসির উত্তরাসহ রাজধানীর বিভিন্ন স্থানে দস্যুতা, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড করতো। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত নাসিরের বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

উত্তরা- তুরাগে প্রতারণা ও দস্যুতার প্রস্তুতিকালে গ্রেফতার-২ মোটরসাইকেল উদ্ধার

আপডেট সময় ০৪:০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩