ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক

মাসে ৮০০ টাকায় নামের পাশে ‘ব্লু টিক’ দেবে টুইটার

সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটারে টাকা দিলেই মিলবে নিজের নামের পাশে ব্লু টিক চিহ্ন। অর্থাৎ যেসব টুইটার অ্যাকাউন্টধারী তাদের নামের পাশে ব্লু টিক চিহ্ন চান তাদের প্রতিমাসে ৮ ডলার করে দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮০০ টাকা।

ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী এবং টুইটারের নতুন মালিক ইলন মাস্ক নিজেই এই তথ্য জানিয়েছেন। বুধবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মূলত সমাজের পরিচিত ও বিশেষ ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্টের পাশে ব্লু টিক চিহ্নটি থাকে। যার অ্যাকাউন্টের পাশে এ নীল চিহ্নটি থাকে সেটিকে ভেরিফায়েড অ্যাকাউন্ট হিসেবে ধরা হয়। বর্তমানে বিনামূল্যেই টুইটার বিশেষ ব্যক্তিদের নামের পাশে ব্লু টিক চিহ্ন রাখার সুবিধাটি দিচ্ছে। কিন্তু এখন থেকে আর এটি আর থাকছে না।

সদ্য টুইটার কেনা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক বলেছেন, যারা অর্থ খরচ করে নামের পাশে ব্লু টিক চিহ্নটি নেবেন তারা রিপ্লাই এবং তথ্য খোঁজার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এছাড়া তাদের সামনে সাধারণের চেয়ে অর্ধেকেরও কম বিজ্ঞাপন প্রদর্শিত হবে।

আগে যে পদ্ধতিতে টুইটার ব্লু টিক চিহ্ন দিত সেটিকে ‘জমিদারি’ প্রথা হিসেবে উল্লেখ করে এর সমালোচনাও করেছেন মাস্ক।

এর আগে টুইটার অ্যাকাউন্ট ব্লু টিক চিহ্ন পেতে অনলাইনে একটি আবেদন ফরম পূরণ করতে হতো। আর এ সেবাটি তারকা, রাজনীতিবিদ এবং সাংবাদিকদের মতো ব্যক্তিত্ব যাদের নাম দিয়ে ভুয়া অ্যাকাউন্ট খোলার শঙ্কা থাকে তাদের জন্য সীমাবদ্ধ ছিল।

টুইটার ২০০৯ সালে প্রথম এই সেবা নিয়ে আসে। মূলত ভুয়া অ্যাকাউন্ট বন্ধে টুইটার কার্যকরী ভূমিকা পালন করছে না; এমন অভিযোগ ওঠার পর সংস্থাটি ওই পদক্ষেপ নিয়েছিল।

ইলন মাস্ক এখন গত কয়েক বছরে লাভের মুখ না দেখা টুইটারের ব্যবসায়িক কর্মপন্থা পরিবর্তন করার চেষ্টা করছেন। তিনি বলেছেন, বিজ্ঞাপনের ওপর থেকে টুইটারের নির্ভরতা কমাতে চান তিনি।

তবে কিছু কোম্পানি মাস্কের নেতৃত্বাধীন টুইটে নিজেদের বিজ্ঞাপন প্রচারে অনীহা দেখিয়েছে। মাস্কের ইলেকট্রিক গাড়ি কোম্পানি টেসলার প্রতিদ্বন্দ্বী জেনারেল মোটরস গত সপ্তাহে বলেছে, তারা টুইটে তাদের বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দেবে।

এরমধ্যে সোমবার, বিশ্বের অন্যতম বৃহৎ বিজ্ঞাপন কোম্পানি আইপিজি তাদের গ্রাহকদের এক সপ্তাহের জন্য টুইটারে বিজ্ঞাপন প্রচার বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। তারা বলেছে, টুইটার ‘নির্ভরতা ও নিরাপত্তার’ যে পরিকল্পনা করছে সে বিষয়টি সম্পর্কে আরও বিশদ স্বচ্ছতা প্রয়োজন। বিশ্বের নামিদামি কোম্পানিগুলো তাদের বিজ্ঞাপন ও প্রচার প্রসারের বিষয়টি দেখার জন্য আইপিজিকে কয়েক বিলিয়ন ডলার দেয়।

এদিকে প্রথমে শোনা যাচ্ছিল ব্লু টিক সেবার জন্য গ্রাহকদের কাছ থেকে মাসে ২০ ডলার চার্জ করা হবে। এমন খবর বের হওয়ার পর বিষয়টি নিয়ে অনেকে মাঝে সংশয় তৈরি হয়। লেখক স্টেফেন কিং এমন খবরের জবাবে লিখেছিলেন, টুইটারকে অর্থ দেওয়ার বদলে ‘আমাকে টুইটারের অর্থ দেওয়া উচিত।’

স্টেফেন কিং এমন কথা বলার পর ইলন মাস্ক তাকে বলেছিলেন, আমাদের যেকোনোভাবে বিল দিতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা

মাসে ৮০০ টাকায় নামের পাশে ‘ব্লু টিক’ দেবে টুইটার

আপডেট সময় ১০:১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২