ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

৯ কোটি টাকার স্বর্ণ নিয়ে নদীতে লাফ, ২ ঘণ্টা পর মিলল স্বর্ণ-মরদেহ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সীমান্তে কোটি টাকার স্বর্ণের বার কোমরে বেঁধে ভারতে পাচারের সময় নদীতে ডুবে মিরাজ হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিরাজ হোসেন একই গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে ভারতে স্বর্ণ চোরাচালান করে আসছিলেন মিরাজ। আজ বিকেলে বিপুল পরিমাণ স্বর্ণের বার কোমরে বেঁধে নদী পথে বাংলাদেশ থেকে ভারতে পাচার করছিলেন তিনি। একপর্যায়ে নদীর পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর তার মরদেহ ভেসে ওঠে। পরে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় আইনি বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, মিরাজের দেহ তল্লাশি করে ছোট-বড় মিলিয়ে ৬৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এর ওজন ১০ কেজি ২৬৩ গ্রাম যার বাজার মূল্য আনুমানিক ৯ কোটি ২০ লাখ টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

৯ কোটি টাকার স্বর্ণ নিয়ে নদীতে লাফ, ২ ঘণ্টা পর মিলল স্বর্ণ-মরদেহ

আপডেট সময় ১১:৩০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩