ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

নাটোরে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে রাজবাড়ীতে ডুকে আড্ডা, ৪৯জন শিক্ষার্থী গ্রেফতার

নাটোরে অভিযান চালিয়ে স্কুল-কলেজের ৪৯ জন শিক্ষার্থীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৮ অক্টোবর) দুপুর ২টায় শহরের বঙ্গজলে অবস্থিত নাটোর রাজবাড়ীতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার অন্যতম পর্যটনকেন্দ্র নাটোর রাজবাড়ীর ভেতরে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিচ্ছিল। এমন তথ্য স্থানীয়রা পুলিশ সুপারকে মোবাইল ফোনে জানায়। পরে পুলিশ সুপারের নির্দেশে জেলা ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

স্থানীয়রা জানান, প্রতিদিন রাজবাড়ীর ভেতরে জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ক্লাস ফাঁকি দিয়ে এসে ঘোরাঘুরি করে। এছাড়া অনেককেই আপত্তিকর অবস্থায় দেখা যায়। যার কারণে সাধারণ দর্শনার্থীরা এসে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।

স্থানীয়রা প্রশাসনের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। সেই সঙ্গে মাঝেমধ্যে এরকম অভিযান পরিচালনা করার আহ্বান জানান তারা।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল‌ মতিন জানান, ক্লাস ফাঁকি দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাজবাড়ীতে আড্ডা দিচ্ছে এমন খবরে পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করে ডিবি অফিসে নিয়ে আসা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

নাটোরে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে রাজবাড়ীতে ডুকে আড্ডা, ৪৯জন শিক্ষার্থী গ্রেফতার

আপডেট সময় ১০:৩৭:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩