ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

শিবচরে মা ইলিশ সংরক্ষণে নৌ পুলিশের মত বিনিময় সভা

মাদারীপুর জেলার শিবচরে মা ইলিশ সংরক্ষনে চর জানাজাত নৌ পুলিশ ফাঁড়ির আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার(৮ অক্টোবর) দুপুরে শিবচরের পদ্মাপাড়ের চরজানাজাত ইউনিয়নের সামাদ খান বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। ‘নৌ পুলিশকে সহযোগিতা করি, নিষিদ্ধকালীন মা ইলিশ না ধরি’ স্লোগানকে সামনে রেখে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য স্থানীয় জেলেদের নিয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চর জানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সফিকুর রহমান খানের সঞ্চালনায়
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. আশিক সাঈদ।

সভায় শিবচরের চরজানাজাতসহ বিভিন্ন এলাকায় শতাধিক জেলে ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। এ সময় মা ইলিশ সংরক্ষণে ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা বন্ধ রাখতে স্থানীয় জেলেদের সচেতন করতে নানা বিষয়ে আলোচনা করা হয়।

এসময় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. আশিক সাঈদ, উপজেলা মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম, স্থানীয় হীরা খান, ফয়জল মোল্লাসহ অন্যরা।

জেলেদের উদ্দেশ্যে উপজেলা মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন,’১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ইলিশের প্রজনন মৌসুম। মোট ২২ দিন পদ্মানদীসহ সকল স্থানেই ইলিশ শিকার নিষিদ্ধ থাকবে। এই সময় আপনারা (জেলে) নদীতে কেউ নামবেন না। আপনাদের মাছ ধরার ট্রলার যেন নদীতে না চলে। আমরা চাই নির্বিঘ্নে মা ইলিশ ডিম ছাড়বে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সবাইকে সচেতন করবেন।’

সভায় শিবচর মৎস কর্মকর্তা, নৌপুলিশের সদস্য ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও জেলেরা উপস্থিত ছিলেন। এসময় জেলেদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন নৌপুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

শিবচরে মা ইলিশ সংরক্ষণে নৌ পুলিশের মত বিনিময় সভা

আপডেট সময় ০৮:২৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩