ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

শেরপুরের ঝিনাইগাতীতে ছয় দিনের ব্যবধানে আরও এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

শেরপুরের ঝিনাইগাতীতে ছয় দিনের ব্যবধানে শাহ আলম (৪০) নামে আরও এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ অক্টোবর) সকালে উপজেলার ধানশাইল ইউনিয়নের কুচনীপাড়া গ্রামের এক ধান ক্ষেতের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহ আলম শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের ধাতুয়া আড়ালিয়াকান্দা গ্রামের জসিম উদ্দিন ওরফে ফকির আলীর ছেলে এবং তিন সন্তানের জনক। সংবাদ পেয়ে শেরপুর পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের পরিবার ও থানার সূত্রে জানা গেছে, অটোচালক শাহ আলম ইতোপূর্বে ঢাকায় কাজ করতো। তার উপার্জিত আয় দ্বারা সংসার চালাতে না পেরে গ্রামে ফিরে আসে। গ্রামে এসে প্রায় ২লক্ষ টাকা দিয়ে একটি অটোরিকশা ক্রয় করে সংসার চালাতে থাকে।

এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার সন্ধ্যার দিকে তার নিজস্ব অটোটি নিয়ে বের হয়ে আর বাড়ী ফিরেনি। সারারাত তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে।

রোববার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন ধানক্ষেতের পাশে অজ্ঞাত পরিচয়ে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় নিহত শাহ আলমের গলায় রশি বাঁধা অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. মনিরুল আলম ভুইয়া জানান, নিহত অটোচালক শাহ আলমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ডাক্তারি রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়া শাহ আলম হত্যার পিছনে কে বা কাহারা যুক্ত আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

শেরপুরের ঝিনাইগাতীতে ছয় দিনের ব্যবধানে আরও এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আপডেট সময় ০৩:৪৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩