ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

মগবাজারে আবাসিক হোটেলে মিলল শিক্ষার্থীর মরদেহ

রাজধানীর মগবাজারে একটি আবাসিক হোটেল থেকে ফাঁস দেওয়া অবস্থায় এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম নাসিম হোসেন (১৮)। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার বাসিন্দা। সেখানে তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে পড়তেন।

রবিবার (৮ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

তিনি জানান, শনিবার (৭ অক্টোবর) রাতে হোটেলের ১২৪ নম্বর রুমের দরজা ভেঙে ওই শিক্ষার্থীর ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি আরও জানান, নাসিম যশোরের ঝিকরগাছা উপজেলার বাসিন্দা। তার বাবার নাম ওলিয়ার রহমান। তিনি সেখানে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। গেল ৬ সেপ্টেম্বর তার পরিবারকে না বলে তিনি ঢাকায় এসে মগবাজারে অবস্থিত ওই হোটেলে ওঠেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবুও বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

মগবাজারে আবাসিক হোটেলে মিলল শিক্ষার্থীর মরদেহ

আপডেট সময় ০১:৫২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩