ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

কুমিল্লার চৌদ্দগ্রামে ডোবা থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে আলী আহম্মদ (৯০) নামে এক বৃদ্ধ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি উপজেলার শুভপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মরহুম আকরাম আলীর পুত্র। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ অক্টোবর) সকালে উপজেলার শুভপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে। তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

স্থানীয় সূত্রে জানা যায়, আলী আহম্মদ গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভোররাতে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যান। অনেক খোঁজাখুজি করেও তাকে না পেয়ে শুক্রবার থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার জামাতা তাজুল ইসলাম। শনিবার ভোরে পাশের বাড়ির এক নারী নিজগাছের সুপারি পাড়ার সময় বাছা মিয়ার ডোবার পাড়ে গেলে লাশটি ভাসতে দেখে লোকজনকে খবর দেয়।

স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: ওসমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: ওসমান বলেন, ‘সংবাদ পেয়ে লাশটি উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সহ বিস্তারিত জানা যাবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

কুমিল্লার চৌদ্দগ্রামে ডোবা থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

আপডেট সময় ১০:৩৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩