ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

মাদারীপুরে কালকিনিতে অজ্ঞাত নারীর মরা দেহ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদী থেকে মধ্যবয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মোল্লারহাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মোল্লারহাট এলাকার আড়িয়াল খাঁ নদীতে একটি শাড়ি পরিহিত মধ্যবয়সী নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। তারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন।

পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেয়ামুল আকন বলেন, স্থানীয়রা একটি নারীর মরদেহ ভাসতে দেখে আমাকে বিষয়টি জানায়। তবে মরদেহটি সনাক্ত করা যায়নি।

এ ব্যাপারে কালকিনি থানার উপ পরিদর্শক (এসআই) মো. ফয়সাল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত নারীর মরদেহটি উদ্ধার করি। তবে এখন পর্যন্ত তার কোন পরিচয় মেলেনি। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

মাদারীপুরে কালকিনিতে অজ্ঞাত নারীর মরা দেহ উদ্ধার

আপডেট সময় ০৭:৩৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩