ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

কুমিল্লায় যৌতুকের বলি গৃহবধূ, আটক স্বামী

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুরে যৌতুকের জন্য স্বামীর হাতে গৃহবধূ খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের লালপুর গ্রামে।

নিহত গৃহবধূ আঁখি আক্তার (২১) লালপুর গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে সাইদুল ইসলাম মেন্টুর (৪০) স্ত্রী। পুলিশ খবর পেয়ে ঘাতক স্বামী মেন্টুকে আটক করে এবং নিহত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। নিহত গৃহবধূর ১৭ মাসের একটি পুত্রসন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত গৃহবধূ আঁখি আক্তারের দুই বছর আগে সাইদুল ইসলাম মেন্টুর (৪০) সঙ্গে বিয়ে হয়। আঁখি আক্তারকে তার বাবা-মা পালক এনে বড় করে তার কাছে বিয়ে দেন। বিয়ের পরপরই ঘাতক স্বামী সাইদুল ইসলাম মেন্টু যৌতুকের জন্য প্রায়ই শারীরিক নির্যাতন করতেন।

আজ সকালে শারীরিক নির্যাতনের একপর্যায়ে ছুরিকাঘাত করে তাকে হত্যা করেছেন বলে এলাকাবাসী জানায়। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়।

এদিকে নিহত গৃহবধূর মা রেহেনা বেগম বলেন, ‘আমাদের কোনো সন্তান নেই, পালক এনে আঁখিকে অনেক আদর-যত্ন করে বড় করেছি। অনেক টাকার মালামাল দিয়ে বিয়ে দিয়েছি।

বিয়ের পর কিছুদিন ভালো ছিল। একটা পুত্রসন্তানও হয়েছে। মেন্টু নেশার জগতে গিয়ে যৌতুকের জন্য প্রায়ই আমার মেয়েকে নির্যাতন করত। শেষমেশ যৌতুকের জন্য আমার মেয়েটাকে ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলছে রে বাবা। কথাগুলো বলেই কাঁদতে শুরু করেন।

তিতাস থানার কর্মকর্তা কাঞ্চন কান্তি দাস জানান, গৃহবধূ আঁখি আক্তার হত্যার ঘটনায় ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যা মামলা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

কুমিল্লায় যৌতুকের বলি গৃহবধূ, আটক স্বামী

আপডেট সময় ০৫:১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩