ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে : আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।‘আওয়ামী লীগের বিদায় হয়ে গেছে। তাদের এখন মাথা নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছে তাদের ক্ষমতা শেষ। এদের শুধু শরীর দেখা যায়। দেশ থেকে বিদায় হয়ে বিদেশে গেছে। বিদেশেও অনেক চেষ্টা করছে। ধারে ধারে ঘুরেছে। হাতেপায়ে ধরেছে। কোনও লাভ হয়নি।

আজ বাংলাদেশের মানুষ একপক্ষে, শেখ হাসিনার রেজিম একপক্ষে। এদের শক্তি কিছু দুর্বৃত্ত, পুলিশ, আমলা রাজনীতিবিদ। আন্দোলন চলবে তাই আগামী কিছুদিন কঠিন সময় পার করতে হবে। রাস্তা ছাড়া যাবে না। আজ সব পক্ষ গণতান্ত্রিক আন্দোলনে শামিল হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) একদফা দাবিতে কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেন, ‘শান্তি সমাবেশ করে জনস্রোতের সামনে দাঁড়াতে পারবেন? তাদের কথা শুনলে মনে হয়, তারা কোনও রাজনৈতিক দল? এদের পাগলা গারদে পাঠানোর সময় হয়ে গেছে। ঝড়বৃষ্টি, বাদলবন্যা আমাদের কেউ থামাতে পারবে না। এই নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয় মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ী হতে হবে। এ বিজয় গণতন্ত্রের।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিন-উর-রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। এরপর রোডমার্চটি চৌদ্দগ্রাম, ফেনী হয়ে চট্টগ্রাম পৌঁছাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে : আমির খসরু

আপডেট সময় ০৫:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩