ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

আবারও আ.লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য হলেন সৈয়দ হেমায়েত

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়ার রাজনগরের আওয়ামী লীগ নেতা সৈয়দ হেমায়েত হোসেন আবারও দলের কেন্দ্রীয় বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

বুধবার (৪ অক্টোবর) রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হেমায়েত হোসেন।

সাবেক ছাত্রনেতা সৈয়দ হেমায়েত হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ শুভকাঙ্খীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এর আগে হেমায়েত হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক নির্বাহী সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির দুইবারের সাবেক সহ-সম্পাদক, অতীশ দিপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেম্বার বোর্ড অব ট্রাস্ট্রি ও পরিচালক (অর্থ) ছিলেন।

উল্লেখ্য, সৈয়দ হেমায়েত হোসেন ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে পরিচ্ছন্ন রাজনীতি করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

আবারও আ.লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য হলেন সৈয়দ হেমায়েত

আপডেট সময় ০১:২৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩