ঢাকা ০১:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিলমারী নৌ-বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ সফটওয়্যার বদলের আড়ালে রংপুর সিটি করপোরেশনে ৫০ কোটি টাকা লুট ৪ বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা জারি, ভূমিধসের আশঙ্কা সরকারি বিদ্যুৎকেন্দ্র ২৬ দিন ধরে বন্ধ, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’ বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার গুজবে পদদলিত, মন্দিরে নিহত ৭ সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ নরসিংদীতে ফের ভূমিকম্প, মৃদু কম্পনে কাঁপল ঢাকা মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম  বাসাইলে জাতীয় মৎস্য সপ্তাহ পক্ষ -২০২৬ পালিত মাদকবিরোধী অভিযানে বোরহানউদ্দিনে ৭০ গ্রাম গাঁজাসহ জয়নাল আটক

পুলিশ হেফাজতে দুদকের অবসরপ্রাপ্ত কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানা পুলিশ হেফাজতে থাকা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপপরিচালক সৈয়দ মোহাম্মদ শহিদুল্লা মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত রাতে সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম।
সৈয়দ মোহাম্মদ শহিদুল্লার ছোট ছেলে নাফিজ শহীদ বাংলানিউজকে বলেন, রাত আটটা থেকে বাড়ির পাশে দুইটি পুলিশের গাড়ি ছিল।

রাত সাড়ে এগারোটা দিকে বাবাকে বাড়ি থেকে সিভিল পোশাকে পুলিশ আটক করে নিয়ে যায়। কেন নিয়ে যাচ্ছে, ওয়ারেন্ট আছে কি-না, এ বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি। শুধু বলেছে, থানায় মামলা আছে। একজন সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা বাবাকে ধস্তাধস্তি করে থানায় নিয়ে যায়।
তিনি আরও বলেন, বাবা অসুস্থ, হার্টের সমস্যা ছিল। সঙ্গে সঙ্গে আমার চাচারা থানায় যান। তিনি হার্টের রোগী, ইনহেলার আর ওষুধ লাগে সবসময়। বাবাকে থানায় নেওয়ার সঙ্গে সঙ্গে মূল ফটক বন্ধ করে দেয়। ইনহেলার ও ওষুধ বাবার কাছে পৌঁছাতে দেয়নি। মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত করা হবে।

ওসি মো.খাইরুল ইসলাম বলেন, ওয়ারেন্টমূলে সৈয়দ মোহাম্মদ শহিদুল্লাকে গ্রেফতার করা হয়েছিল। তিনি বয়োজ্যেষ্ঠ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং আমাদের পরিচিত ছিলেন। যথাযথ সম্মান দিয়ে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তাঁকে আমার রুমে নিয়ে বসানো হয়েছিল। সেখানে অসুস্থতা অনুভব করায় নিয়ম অনুসারে অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল। অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় সিএনজি অটোরিকশা করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারী নৌ-বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ

পুলিশ হেফাজতে দুদকের অবসরপ্রাপ্ত কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় ১১:৩৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩