সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চররাজ নগর গ্রামের মুক্তিযোদ্ধা মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সিংগাই।র উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে ।
বুধবার বাদ আছর মাধবপুর মানিকনগর কেন্দ্রীয় কবরস্থান মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অর্নার সম্মান প্রদর্শন করা হয়।
নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন সিংগাইর উপজেলা ভূমি সহকারী অফিসার আব্দুল কায়ূম খান সিংগাইর থানাধীন শান্তিপুর ফাঁড়ি ইনচার্জ খালিদ মনসুর।
জানাজায় উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারওয়ার মিলন, জাতীয় পার্টির শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, জামির্ত্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, সুজন মেটাল ইন্ডাস্ট্রিজ এর স্বত্বাধিকারী তমিজ উদ্দিন,সিংগাইর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাসার, সিংগাইর উপজেলার মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মোঃ শামসুল ইসলাম, সিংগাইর উপজেলা জাতীয় পার্টি এবং সহযোগী সংগঠনের নেতা ও কর্মী বিন্দু, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবুল কালাম আজাদ (৭২) বুধবার সকাল ৯.৩০ ঘটিকায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।
শেখ আব্দুর রশিদ, স্টাফ রিপোর্টারঃ 

























