সংবাদ শিরোনাম ::
মিঠাপুকুরে নুরুজ্জামান হত্যাকাণ্ডের তিন মাস পেরিয়ে গেলেও মূল পরিকল্পনাকারীরা ধরা ছোঁয়ার বাইরে সামিট গ্রুপ ১১০০ কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিয়েছে ময়মনসিংহে ভন্ড পীরের তাণ্ডব এলাকায় চাঞ্চল্য ‘গৃহহীন’ ৩২ সচিব এলজিইডির প্রকৌশলীর চেয়ারে বসে পড়লেন এমপি সালাহ উদ্দিন আইউবী মেস ব্যবস্থাপনায় ডিজিটাল সমাধান, বেরোবি শিক্ষার্থীর ‘স্মার্ট মেস ম্যানেজার’ অ্যাপ তিতাসে নবাগত ইউএনও-র সাথে উপজেলা জামায়াতের সৌজন্য সাক্ষাৎ বড়লেখায় নিসচা’র উদ্যোগে শ্রমিকদের মাঝে উপহার বিতরণ নাইক্ষ্যংছড়িতে ১ কোটি ১২ লাখ টাকার খাল খনন প্রকল্প উদ্বোধন জলাবদ্ধতা নিরসনে আশার আলো কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন আক্তার ফারুক

দলীয় গোপন সভা থেকে জামায়াতের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দলীয় গোপন সভা করার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন উগ্রপন্থী বই ও লিফলেট জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরী শুরা সদস্য ও যাত্রাবাড়ী থানা আমির মো. শাহজাহান খান, মহানগরী শুরা সদস্য ও যাত্রাবাড়ী থানা সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, থানা কর্মপরিষদ সদস্য ও ৬২ দক্ষিণ ওয়ার্ড সভাপতি এবং যাত্রাবাড়ী থানা বায়তুল মাল সম্পাদক মো. মোশারফ হোসেন, ৬২ দক্ষিণ ওয়ার্ড বায়তুল মাল সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন ও  ৬৫ ওয়ার্ড অটোরিকশা শ্রমিক ইউনিট সভাপতি মো. আব্দুর রহমান ফরায়েজী।

মো. মাজহারুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কোনাপাড়া ফার্মের মোড় রহমতপুর ইমন হাউজের নিচ তলায় জামায়াত ইসলামের বেশ কিছু নেতা-কর্মী গোপনে তাদের মাসিক দলীয় সভা পরিচালনার উদ্দেশ্যে মিলিত হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার পুলিশের একটি দল ওই স্থানে অভিযান চালিয়ে জামায়াতের ৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় করা মামলায় রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিঠাপুকুরে নুরুজ্জামান হত্যাকাণ্ডের তিন মাস পেরিয়ে গেলেও মূল পরিকল্পনাকারীরা ধরা ছোঁয়ার বাইরে

দলীয় গোপন সভা থেকে জামায়াতের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৪৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২