ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার কুমিল্লা রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন

কুমিল্লায় এক দিনের সফরে এসে ধর্মীয় ও পর্যটন স্থান পনিদর্শন করেছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা।

সোমবার তিনি কুমিল্লায় আসেন। ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা কুমিল্লায় আসলে তাঁকে স্বাগত জানান কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মো: মুশফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ ভড়ুয়া, পুলিশ প্রশাসনের কর্মকর্তার বৃন্দ, ভারতীয় হাই কমিশনের অতিথিবৃন্দ।
মঙ্গলবার সকালে তিনি কুমিল্লা রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন করেন। হাই কমিশনার আশ্রমটি ঘুরে ঘুরে দেখেন এবং নির্মাণাধীন নতুন মন্দির পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশ্রমে এক ঘন্টার ঊর্ধ্বে অবস্থান করেছিলেন।

আশ্রমের পক্ষ থেকে মহারাজ বিশে^শ^রা নন্দ, রামকৃষ্ণ আশ্রমের সভাপতি শান্তি রঞ্জন ভৌমিক ও কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি অনাথ আশ্রম, ছাত্রাবাস, লাইব্রেরী, সাধু নিবাস, আশ্রমের ভিতরে পুকুর এবং অস্থায়ী ঠাকুর মন্দির পরিদর্শন করেন। হাই কমিশনার প্রণয় ভার্মা মহারাজসহ আশ্রম কর্তৃপক্ষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

দুপুরে হাই কমিশনার প্রণয় ভার্মা সঙ্গীতজ্ঞ উপমহাদেশের প্রখ্যাত সুর সম্রাট শচীন দেববর্মণের বাড়ি ঘুরে দেখেন। বিকেলে কুমিল্লা কোটবড়ি শালবন বৌদ্ধ বিহার পরিদর্শন করে ঢাকা ফিরে যান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার কুমিল্লা রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন

আপডেট সময় ০৬:২০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩