ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাতৃত্বকালীন মাসিক ভাতা কত? পাবেন যারা মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদমন্ত্রী আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়: ট্রাইব্যুনালে পলক ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ পবিপ্রবিতে ৬ স্থাপনার উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন অবশেষে পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফরিদপুরে বিএনপির বিভাগীয় রোডমার্চ আজ

ঢাকা: সরকারের পদত্যাগ ও সংসদ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ বিদেশে উন্নত চিকিৎসার একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে ফরিদপুরে বিভাগীয় রোডমার্চ করবে বিএনপি।

মঙ্গলবার (০৩ অক্টোবর) সকাল ১০টায় রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে শুরু করে রাজবাড়ী-ফরিদপুর-গোপালগঞ্জ-মাদারীপুর হয়ে শরীয়তপুর স্টেডিয়ামের উদ্দেশ্যে ফরিদপুর বিভাগীয় রোডমার্চ যাত্রা শুরু করা হবে।

ফরিদপুরে বিভাগীয় রোডমার্চে নেতৃত্ব দেবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে রোডমার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শুরু করে বেশ কয়েকটি পথসভা করার কথা রয়েছে। এরমধ্যে, রাজবাড়ী সদর থানার বসন্তপুর মাঠ, ফরিদপুর সদরের রাজবাড়ী মোড়, নগরকান্দার তালমা মোড়, গোপালগঞ্জের মকসদপুরের বরইতলা, মাদারীপুরের মোস্তফাপুরের পথসভা শেষে শরীয়তপুর স্টেডিয়ামে গিয়ে রোডমার্চের সমাপ্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্বকালীন মাসিক ভাতা কত? পাবেন যারা

ফরিদপুরে বিএনপির বিভাগীয় রোডমার্চ আজ

আপডেট সময় ১০:৫৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩