ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

কুমিল্লা চান্দিনায় বন্ধুর হাতে বন্ধু খুন

কুমিল্লার চান্দিনা উপজেলার চান্দিনা পৌরসভায় ব্যবসায়িক দ্বন্দে বন্ধুর হাতে বন্ধু খুনের অভিযোগ উঠেছে।

রবিবার (১ অক্টোবর) পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পশ্চিম বেলাশ্বর হারিখোলা গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান।

এই ঘটনায় নিহত হয়েছেন হাড়িখোলা গ্রামের মোসলেম মিয়ার ছেলে মোঃ উজ্জল হোসেন (২২)। অভিযুক্ত হাড়িখোলা গ্রামের রফিকুল ইসলামে ছেলে মো. আব্দুল আউয়াল (২২)। তারা দুই জন বন্ধু বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দিনা পৌরসভা চার নম্বর ওয়ার্ড পশ্চিম বেলাশ্বর সরকারি প্রাথামিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে লাইটিং ডেকোরেশনের দোকান দিয়ে এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে লাইটিং ডেকোরেশনের কাজ করতো উজ্জল। আব্দুল আউয়াল উজ্জল হোসেনের সাথে থেকে লাইটিং ডেকোরেশনের কাজ শিখে। পরে আউয়াল নিজে উজ্জলের দোকানের পাশে আলাদা লাইটিং ডেকোরেশনের দোকান দেয়। এই নিয়ে তাদের বিরোধ চলছিল।

এর জেরে গতকাল রবিবার (১ অক্টোবর) রাত ৯ টায় উজ্জলকে একা পেয়ে আউয়াল ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে ও ডান হাতের কব্জিতে কুপিয়ে গুরুত্বর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করলে পথে মারা যায়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার আশফাকুজ্জামান বলেন, পুলিশ ঘটনার সংবাদ পেয়ে লাশের সুরতহাল রির্পোট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এই বিষয়ে উজ্জলের বাবা মো. মোসলেম উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

কুমিল্লা চান্দিনায় বন্ধুর হাতে বন্ধু খুন

আপডেট সময় ০৭:১৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩