ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সতর্কতা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তর ঘটাতে হবে: তথ্যমন্ত্রী গত ১৭ বছর শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেইমারের সঙ্গে হাত মেলালেন না মেন্দেস, পুরোনো দ্বন্দ্ব নতুন করে আলোচনায় আবারও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম মাতৃত্বকালীন মাসিক ভাতা কত? পাবেন যারা মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদমন্ত্রী আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়: ট্রাইব্যুনালে পলক

পটুয়াখালী মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডিবি পোশাকধারী চারজন ডাকাত গ্রেফতার

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আওতাধীন পায়রা সেতুর টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোষ্টের নিকটে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ধারী চারজনের আন্ত জেলা ডাকাত দল মাইক্রোবাস ও ডিবি পুলিশ পোশাক সহ গ্রেফতার করেছে দুমকী থানা পুলিশ।

১লা অক্টোবর (রবিবার) রাত ১:৩০ মিনিটে দুমকী থানার এসআই মোঃ আলাউদ্দিন হাওলাদার এবং তার সংগীয় ফোর্স লেবুখালীর পায়রা সেতুর চেকপোষ্টে ডিউটিরত অবস্থায় বরিশাল হতে পটুয়াখালীগামী একটি পুরাতন সাদা মাইক্রোবাস তাহাদের নিকট দিয়ে চলে যাওয়ার সময় সন্দেহজনকভাবে আটক করে তল্লাশি করতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল দৌড়ে পালানোর সময় চারজনকে আটক করা হয়।
আটককৃত ডাকাতরা দেশের বিভিন্ন জেলা থেকে একত্রিত একটি সঙ্ঘবদ্ধ চক্র। এরা হচ্ছে ১/মোঃ খলিলুর রহমান(৪৫), ২/ মোঃ রিপন হাওলাদার(৩৩) ও ৩/ মোঃ রুবেল বিশ্বাষ (৩০) ৪/ মোঃ কাউসার সিকদার(৩০)
এ সময় তাদের মধ্যে আরও দুইজন পালিয়ে যায় তবে পলাতকদের পরিচয় নিশ্চিত করা হয়। ডাকাতির প্রস্তুতি কালে ব্যবহৃত তাদের কাছ থেকে ডিবি পুলিশের ব্যবহৃত পোশাক, ওকি টকি, নগদ ৪,৬১, ৪১০ (চার লক্ষ একষট্টি হাজার চারশত দশ টাকা মাত্র),চাকু, পুলিশের ব্যবহৃত বেতের লাঠি, মাইক্রোবাসের একাধিক নাম্বার প্লেট ও ছয়টি মোবাইল সেট জব্দ করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ডাকাত জানায়, ঐদিন রাতেই বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় একটি ডাকাতি সম্পন্ন করে টাকাগুলো সংগ্রহ করে। ওদিন রাতেই পটুয়াখালী সদরের কোন একটি স্থানে ডাকাতির পরিকল্পনা ছিল। মহাসড়কেই তারা এই ধরনের অপকর্ম করে থাকে তবে কোন গণপরিবহন তাদের লক্ষ্য নয়। তারা প্রত্যেকেই বহুদিন যাবত ডাকাত চক্রের সঙ্গে জড়িত।

আটককৃত ডাকাতদের প্রত্যেকের নামেই বাংলাদেশের বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল হক জানায়, পটুয়াখালীর মহাসড়কে ডাকাত চক্র আটক পুলিশের জন্য গর্বের বিষয়। তবে তারা ডাকাতি চক্রের মূল হোতা খুঁজে বের করার চেষ্টা করবে এবং মহাসড়কের তল্লাশি অব্যাহত থাকবে। আটকৃত ডাকাতদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সতর্কতা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

পটুয়াখালী মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডিবি পোশাকধারী চারজন ডাকাত গ্রেফতার

আপডেট সময় ০৭:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩