ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সতর্কতা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তর ঘটাতে হবে: তথ্যমন্ত্রী গত ১৭ বছর শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেইমারের সঙ্গে হাত মেলালেন না মেন্দেস, পুরোনো দ্বন্দ্ব নতুন করে আলোচনায় আবারও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম মাতৃত্বকালীন মাসিক ভাতা কত? পাবেন যারা মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদমন্ত্রী আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়: ট্রাইব্যুনালে পলক

ভোলায় ব্লক বাঁধ ধসে একজন নিহত, আহত ৫

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীর তীরে ব্লক বাঁধ ধসে লাইজু বেগম (৩৮) নামের এক বাক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন।

সোমবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এর মধ্যে মুমূর্ষু অবস্থায় মরিয়ূম (৩) নামের এক শিশু ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত লাইজু বেগম ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শ্যামপুর এলাকার মো. সিরাজের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম মোস্তফা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত সেপ্টেম্বর মাস থেকেই ইলিশা-রাজাপুর প্রকল্পের ইলিশার লঞ্চঘাট এলাকার কয়েকটি পয়েন্টে মেঘনা নদীর তীর সংরক্ষণ বাঁধের সিসি ব্লক ধসের ঘটনা ঘটছে। পানি উন্নয়ন বোর্ড ধসে যাওয়া স্থানে জিও ব্যাগ ফেলে ধস প্রতিরোধে কাজও করছে। আজ সোমবার দুপুরের দিকে ইলিশা তালতলি লঞ্চঘাট সংলগ্ন তীরে এসে একটি মাছ ধরার ট্রলার নোঙর করে। পরে সেখান থেকে মাছ নিয়ে মৎস্যঘাটে যাচ্ছিলেন ট্রলারে থাকা জেলে ও তাদের পরিবারের সদস্যরা। সেসময় লাইজু বেগম তীরের ব্লকের ওপর দাঁড়িয়ে তাদের কাছে মাছ ভিক্ষা চাচ্ছিলেন। এ সময় হঠাৎ ব্লক ধসে যায়। এতে ব্লক চাপায় ওই নারীর মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় শিশুসহ পাঁচজন আহত হয়।

স্থানীয় জেলে লোকমান, কামাল, সাত্তার মাঝি ঢাকা পোস্টকে বলেন, হঠাৎ কয়েক দিন ধরে ইলিশা মেঘনার পাড়ে ব্লক বাঁধ ভাঙতে শুরু করেছে, এখনো ব্লক ধস হচ্ছে। আমরা খুব আতঙ্কে আছি।

এ বিষয়ে ভোলা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির সাংবাদিকদের জানান, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে অন্তত পাঁচজন। নদীতে কেউ নিখোঁজ আছে কিনা তা এখনো জানা যায়নি। ডুবুরি, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস উদ্ধারকাজ করছে। পুলিশ সার্বিক সহযোগিতা করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সতর্কতা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলায় ব্লক বাঁধ ধসে একজন নিহত, আহত ৫

আপডেট সময় ০৭:০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩