ঢাকা ০৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৭৭ কর্মকর্তা নাটোরের লালপুরে আপন ভাইদের হামলায় রক্তাক্ত স্বামী, থানায় অভিযোগ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বিসিএস প্রশ্নফাঁস মামলায় আদালতে জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সতর্কতা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তর ঘটাতে হবে: তথ্যমন্ত্রী গত ১৭ বছর শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেইমারের সঙ্গে হাত মেলালেন না মেন্দেস, পুরোনো দ্বন্দ্ব নতুন করে আলোচনায়

যাত্রাবাড়ীতে ছিনতাইকারী চক্রের ৫ সদস্য দেশীয় অস্ত্রসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ সোমবার দুপুরে র‌্যাব-১০ এর উপ-পরিচালক সহকারী পরিচালক (অপস্) আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল গতকাল রোববার দুপুর ও বিকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক দু’টি সাড়াশি অভিযান চালিয়ে ছিনতাইকারি সংঘবদ্ধ চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি জানান, গ্রেফতারকৃত ছিনতাইকারিরা হলেন, মোঃ আলমগীর হোসেন ওরফে শান্ত (২৭), মোঃ রিফাত উদ্দিন (২৭), মোঃ ইয়াকুব (২৮), আব্দুল সালাম (৫০) ও মোঃ সবুজ (১৯)। তারা বরিশাল, সিলেট, শরীয়তপুর জেলার বাসিন্দা ও ঢাকায় ভাসমান বলে জানা গেছে।

র‌্যাব বলছে, এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি চাকু উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।

আমিনুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ

যাত্রাবাড়ীতে ছিনতাইকারী চক্রের ৫ সদস্য দেশীয় অস্ত্রসহ আটক

আপডেট সময় ০৩:২০:০০ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩