ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

রাজধানীতে অপহরণ ও মুক্তিপণ আদায়কারী সংঘবদ্ধ চক্রের মূলহোতা শামীমসহ আটক- ৯

রাজধানীতে অপহরণপূর্বক মুক্তিপণ আদায়কারী সংঘবদ্ধ চক্রের মূলহোতা শামীমসহ ৮ জন সদস্যকে যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ সোমবার দুপুরে র‌্যাব-৩ সিনিয়র সহকারী পরিচালক স্টাফ অফিসার (মিডিয়া) মোঃ আরিফুর রহমান জানান, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে র‌্যাব-৩ এর একটি চৌকস দল যাত্রাবাড়ি এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে রাজধানীর রামপুরা এলাকার বহুল আলোচিত অপহরণপূর্বক মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতা মোঃ শামীম হোসেন নাঈম এবং তার ৮ সহযোগী (অপহরণকারী)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি জানান, আটককৃত ব্যক্তিরা হলেন, মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতা মোঃ শামীম হোসেন নাঈম (২১), তার ৮ সহযোগীরা হলেন, মোঃ শান্ত মিয়া (৩৫), মোঃ সাইদুল ইসলাম (১৮), মোঃ দুলাল হোসেন (৩৫), রাকিব ইসলাম (২৩), সুমন সরকার (২৭), মিঠুন মিয়া (২৩), মোঃ সাইফুল ইসলাম মুন্না (২৬) ও মোঃ লিটন মিয়া ওরফে আকাশ (৩৬)।

র‌্যাব বলছে, এসময় তাদের নিকট থেকে নগদ ৫৬ হাজার ৩৬ টাকা, ৬ টি স্মার্ট ফোন, ২ টি বাটন ফোন, রুপার চেইন ২টা ও রুপার ব্রেসলেট ১টি উদ্বারমূলে জব্দ করা হয়।

মাগুরা, ময়মনসিংহ, সিলেট, মুন্সীগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও ঢাকা জেলায় তাদের বাড়ি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র‌্যাবকে জানায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে কৌশল অবলম্বন করে মোবাইলের মাধ্যমে ফোন করে নারীদের সাথে যৌন কাজে লিপ্ত করার কথা বলে পূর্ব-পরিকল্পিত স্থানে বা ভবনে ভিকটিমদের নিয়ে আসে। এরপর ভিকটিমদের একটি কক্ষে প্রবেশ করিয়ে তার অশ্লীল চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার হুমকিসহ জোরপূর্বক আটক রেখে নির্যাতন করে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে তাদের পরিবারের নিকট থেকে মুক্তিপণ আদায় করে আসছিল।

আরিফুর রহমান জানান, গতকাল রোববার রাতে র‌্যাব-৩ এর গোয়েন্দা সদস্যদের নজরধারী ও বিচক্ষনতায় থাকায় তাদেরকে যাত্রাবাড়ি এলাকা থেকে আটক করা হয়। এদের নামে ডিএমপির রামপুরা থানার পেনাল কোড আইনে অপহরণ মামলা রয়েছে। তারা ওই মামলার পলাতক আসামী।

তাদেরকে জিঙ্গাসাবাদ শেষে ডিএমপির রামপুরা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

রাজধানীতে অপহরণ ও মুক্তিপণ আদায়কারী সংঘবদ্ধ চক্রের মূলহোতা শামীমসহ আটক- ৯

আপডেট সময় ০৩:০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩