ঢাকা ০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম রাতের আঁধারে ১১ লাখ টাকার ডাকাতি, ৮ দিনেই আন্তজেলা ডাকাত দলের সর্দারসহ গ্রেপ্তার ৩ ন্যাড়া মাথায় মন্দিরে হাজির বলিউড অভিনেত্রী নয়নতারা পবিপ্রবিতে প্রথমবারের মত শিক্ষার্থীদের মাঝে লেকের মাছ বিতরণ

রূপগঞ্জে রাজমিস্ত্রি হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজমিস্ত্রি সুমন হত্যা মামলার দুই পলাতক আসামিকে ঢাকার কামরাঙ্গীরচর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

এর আগে রোববার (১ অক্টোবর) ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন মাদবর বাজারের আশ্রাফাবাদ রোড এলাকা তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্ত সূত্রে জানা যায় যে, গ্রেপ্তার দুই আসামি সুমন হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি। গত ১৮ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে রূপগঞ্জের বরাব রসুলপুরের মৃত কালু মিয়ার ছেলে রাজমিস্ত্রি সুমনকে (৩৫) বাড়ি থেকে ডেকে পলাশের কয়েল ফ্যাক্টরির পেছনে মন্টুর বাড়ির সামনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করলে দৌড়ে পলাশের কয়েল ফ্যাক্টরির সামনে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে সুমনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহত সুমনের মা নার্গিস বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-কিশোরগঞ্জের নিকলীর ছাতিরচরের রঙ্গু ব্যাপারীর ছেলে মো. আরমান (৩৫) ও জালাল উদ্দিনের ছেলে সেতুল (২৯)।

তাদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে রাজমিস্ত্রি হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০২:৪৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩