ঢাকা ১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ মেট্রোরেলের নতুন রুট তৈরিতে খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

সাহেব শেখ হত্যাসহ চার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সালাম কেরাণীগঞ্জে আটক

ফরিদপুরের সালথা থানার চাঞ্চল্যকর সাহেব শেখ হত্যাসহ চার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সালামকে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব বলছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সালাম মুন্সি (৬০)। ফরিদপুর জেলার সালথা বড় খাড়দিয়া গ্রামের মৃত জলিল মুন্সি’র পুত্র।

আজ রোববার দুপুরে র‌্যাব-১০ এর উপ-পরিচালক সহকারী পরিচালক (অপস্) আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল গতকাল শনিবার দুপুর আড়াইটায় ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার মুসলিম নগর এলাকায় একটি ঝটিকা অভিযান চালানো হয়। এসময় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ফরিদপুর জেলার সালথা থানার মামলার দ্রুত বিচার আইন হত্যাসহ চারটি মামলার ওয়ারেন্টভুক্ত এবং দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ সালাম মুন্সি (৬০)কে আটক করতে সক্ষম হয়।

আমিনুল ইসলাম জানান, আটককৃত ওয়ারেন্টভূক্ত আসামি মোঃ সালাম মুন্সির বিরুদ্ধে ফরিদপুর জেলার সালথা থানার চাঞ্চল্যকর সাহেব শেখ হত্যা মামলা, সরকারি কাজে বাঁধা প্রধান ও হত্যা চেষ্টার মামলা ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। প্রত্যেক মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে।

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি সালাম ওই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে মামলা দায়েরের পর বিভিন্ন সময় পুলিশের হাতে গ্রেফতার হয়,পরবর্তীতে জামিনে বের হয়ে আত্মগোপন করে দীর্ঘদিন যাবৎ
দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে জীবন যাপন করে আসছিল।

তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

সাহেব শেখ হত্যাসহ চার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সালাম কেরাণীগঞ্জে আটক

আপডেট সময় ০৪:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩