ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

মাদারীপুরের কালকিনিতে ডাকাত সন্দেহে দুজনের চোখ উৎপাটন

মাদারীপুরের কালকিনিতে ডাকাতির সময় দাদন হাওলাদার (৫০) ও সোহরাব হাওলাদার (৪৫) নামে দুজনকে ডাকাত সন্দেহে আটক করেছে এলাকাবাসী। এ সময় উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে তাদের চোখ উৎপাটন করে দেয়। শনিবার দিবাগত আনুঃ আড়াই টার দিকে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে।

আটককৃত, দাদন হাওলাদার বরিশাল মুলাদি উপজেলার টুমচর বাটামারা এলাকার তৈয়ব আলী হাওলারের ছেলে ও সোহরাব হাওলাদার একই এলাকার মোতালেব হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুঃ আড়ইটার দিকে শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকার সেকান্দার হাওলাদারের বাড়িতে ১০-১২ জনের একদল অস্ত্রধারী মুখোশ পরা ডাকাত দল পবেশ করে। তারা ঘরের লোকেদের জিম্মি করে স্বর্ন, নগদ অর্থ সহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে পালিয়ে যাচ্ছিলো। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে ডাকাত সন্দেহে দাদন হাওলাদার ও সোহরাব হাওলাদারকে আটক করে। এসময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে দুজনের চোখ উৎপাটন করে ফেলে। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দুই ডাকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের অবস্থা আশংকাজনক হওয়ার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুল ইসলাম বলেন দুজনকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়েছিলো। তাদের দুজনের চোখেই গভীর ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে কালকিনি থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত)মারগুর তৌহিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থাল থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি তারা ডাকাতির উদ্দেশ্যে এসেছিলো। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে ডাকাত সন্দেহে দুজনের চোখ উৎপাটন

আপডেট সময় ০৩:০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩