ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

বাহুবলে পানি নিষ্কাশনের রাস্তা নিয়ে বিরোধে জোড়া খুন

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপক্ষ মুখোমুখি অবস্থানে ছিল।

নিহতরা হলেন একই গ্রামের হাসান আলীর ছেলে উস্তার মিয়া (৩৭) ও চেরাগ আলীর ছেলে ইউসুফ আলী (৩৫)।আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার এস এম মুরাদ আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দুপক্ষ মুখোমুখি অবস্থানে আছে। পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামের ইউসুফ মিয়া এবং ফারুক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের রাস্তা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। পাল্টাপাল্টি মামলা-মোকদ্দমাও রয়েছে উভয়পক্ষের মধ্যে। এর জের ধরে শনিবার রাতে উভয়পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উস্তার মিয়া ও ইউসুফ আলী গুরুতর আহত হন। তাদের সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

বাহুবলে পানি নিষ্কাশনের রাস্তা নিয়ে বিরোধে জোড়া খুন

আপডেট সময় ১০:৫৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩