ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ মেট্রোরেলের নতুন রুট তৈরিতে খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

সিংড়ায় নদীতে গোসল করতে গিয়ে চাচাতো ভাই-বোনের মৃত্যু

নাটোরের সিংড়ায় বার্নাই নদীতে গোসল করতে নেমে ফাতেমা (৫) ও আব্দুস সবুর (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের উলুপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা ওই এলাকার সাইফুল ইসলামের মেয়ে ও আব্দুস সবুর একই বাড়ির সাহাদ ইসলামের ছেলে। শিশুরা দুইজন সম্পর্কে চাচাতো ভাই-বোন।

সিংড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ফাতেমা ও সবুর তাদের বাড়ি সংলগ্ন বার্নাই নদীতে অন্যদের সঙ্গে গোসল করতে নামে। এ সময় নদীর স্রোতে ফাতেমাকে ডুবে যেতে দেখে সবুর তাকে বাঁচাতে গিয়ে সেও পানির স্রোতে ডুবে যায়। ঘটনাটি আশপাশের লোকজনের মুখে শুনতে পেয়ে পরিবারের লোকজনসহ স্থানীয়রা নদীতে খোঁজাখুজি শুরু করেন। কিন্তু তাদের কোনো খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। ডুবুরি দল প্রায় বিকেল তিনটা হতে পাঁচটা পর্যন্ত খোঁজাখুঁজির পরে ঘটনাস্থলের কিছু দূর থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

সিংড়ায় নদীতে গোসল করতে গিয়ে চাচাতো ভাই-বোনের মৃত্যু

আপডেট সময় ১১:০৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩