ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ মেট্রোরেলের নতুন রুট তৈরিতে খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

২৪ বস্তা চোরাই চিনি সহ দুটি নৌকা জব্দ, আটক পাঁচ

  • রোকন উদ্দিন
  • আপডেট সময় ০৭:৪৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
  • ৭২৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের মধ্যনগরে ২৪ বস্তা আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি বোঝাই দুইটি ইঞ্জিনচালিত কাঠবডি নৌকাসহ ৫ চোরাচালানীকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোরে মধ্যনগর থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা মাঝেরছড়া পাশ্ববর্তী চরের কিনারা থেকে অবৈধভাবে শুল্ক ফাকি দিয়ে চোরাই পথে আনা ২৪ বস্তা আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি সহ ২ টি ইঞ্জিনচালিত কাঠবডি নৌকা জব্দ সহ ৫ চোরাকারবারি কে আটক করে।

আটকৃত চোরাচালানীরা হলেন-তাহিরপুর উপজেলার ১ নং উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিহাতা গ্রামের সাইকুল ইসলামের ছেলে কুতুবউদ্দিন(২৮),মৃত সোনা মিয়ার ছেলে ইসলাম নুর(৫৩),ও সাইকুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী(৩৮),ও একই উপজেলার বিনোদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোবারক আলীর ছেলে সম্রাট (২৪),ও মুদরাই গ্রামের মন্টু বর্মনের ছেলে সুরঞ্জন বর্মন(২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫:৩০ মিনিটের দিকে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেনের দিকনির্দেশনায় এসআই মশিউর রহমানের নেতৃত্বে এসআই রাফিজুল মিয়া সঙ্গীয় ফোর্স সহ পুলিশের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।এসময় চোরাই পথে আনা আমদানি নিষিদ্ধ২৪ বস্তা(১২০০ কেজি) ভারতীয় চিনি ও চিনি বহনকারী ২ টি কাঠবডি নৌকা জব্দ সহ ৫ চোরাকারবারি আটক করা হয়।জব্দকৃত চিনির বাজার মূল্য(১২০০০০) এক লক্ষ বিশ হাজার টাকা।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ‘ গ্রেপ্তারকৃত চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোর্পদ করা হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

২৪ বস্তা চোরাই চিনি সহ দুটি নৌকা জব্দ, আটক পাঁচ

আপডেট সময় ০৭:৪৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩