ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ মেট্রোরেলের নতুন রুট তৈরিতে খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

ভারতীয় চিনিসহ ৫ চোরাকারবারি আটক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধপথে আসা ২৪ বস্তা চিনি ও পরিবহনে ব্যবহৃত দু’টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ শেষে ৫ চোরাকারবারিকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, মধ্যনগর থানার এসআই মশিউর রহমান, রফিজুল মিয়া এবং এএসআই কাজল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোররাতে মধ্যনগর থানাধীন বাঙ্গালভিটা এলাকার মাঝেরছড়ার মুখ সংলগ্ন বাঁধ থেকে এসব পণ্য জব্দ শেষে ৫ চোরাকারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- তাহিরপুর উপজেলার মন্দিয়াতা গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে ও স্থানীয় ইউপি সদস্য সাজিনুর মিয়ার ছোটভাই ইসলাম নুর (৪২), একই গ্রামের সাইকুল ইসলামের ছেলে কুতুব উদ্দিন (২৮), মোহাম্মদ আলী (৩৮) সীমান্ত লাগোয়া বিনোদপুর গ্রামের মোবারক আলীর ছেলে সম্রাট (৩২) মুজরাই গ্রামের সুরঞ্জন বর্মন (২৫)।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন চিনিসহ ৫ চোরাকারবারি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মধ্যনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

ভারতীয় চিনিসহ ৫ চোরাকারবারি আটক

আপডেট সময় ০৬:০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩