ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ মেট্রোরেলের নতুন রুট তৈরিতে খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

বিশ্ব পর্যটন দিবস ২০২৩ উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ শীর্ষক প্রতিপাদ্য কে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. রেজাউল করিমের সভাপতিত্বে ও সহকারী কমিশনার বোরহান উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলাম খান, জেলা তথ্য অফিসার আব্দুছ ছাত্তার, শিশু বিষয়ক অফিসার বাদল বর্মন, সুনামগঞ্জ পৌরসভার কর্মকর্তা নিজাম উদ্দিন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।

সভায় আলোচকরা বলেন, সুনামগঞ্জ জেলার বিভিন্ন পর্যটন স্পট রয়েছে কিন্ত যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়নি, হোটেল মোটেল সহ অন্যান্য অবকাটামো গড়ে ওঠেনি। এছাড়াও সুনামগঞ্জ জেলার অন্যতম পর্যটন আকর্ষণ টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশ হুমকির সম্মুখীন। ইঞ্জিন চালিত নৌযান চলাচল করার কারণে পেট্রোল ও ডিজেলে মৎস্য সম্পদ দিন দিন কমে যাচ্ছে। হাওরে প্লাস্টিকের বোতল সহ নানা বর্জে বেহাল অবস্থা। আগের মত মাছ, গাছ, পাখি ও জীব বৈচিত্র্য নেই। জেলা প্রশাসন ও পর্যটন করপোরেশন এ নিয়ে কাজ করছে পর্যটন খাতে শৃঙ্খলা আনতে। পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা গ্রহণ করলে সরকার প্রচুর রাজস্ব আয় করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ইতিমধ্যেই টুরিষ্ট পুলিশ নিয়োগ সম্পন্ন হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

আপডেট সময় ০১:৫৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩