ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে বিপুল পরিমাণ মাদকসহ যু্বক আটক

চাঁদপুর লঞ্চঘাটে এমভি- রহমত নামে যাত্রীবাহী লঞ্চ থেকে ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মো: জমির হোসেন (৪০) নামে মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

মাদক বিক্রেতা জমির হোসেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার হরিমন্ডল বাজার এলাকার দক্ষিণ তেতাপুর ভূমি গ্রামের বাসিন্দা।

খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার সাব লফটেন্যান্ট মোঃ ফজলুল হক এর নেতৃত্বে আজ বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালীন লঞ্চঘাট থেকে ঢাকাগামী এমভি রহমত লঞ্চের নীচ তালায় ব্যাগ হাতে একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ উক্ত ব্যক্তির ব্যাগ তল্লাশি করে এবং ব্যাগ থেকে দুটি প্যাকেট এ মোট ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজা জব্দ এবং মাদক বিক্রেতা জমির হোসেনকে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কোস্টগার্ডকে জানায়, জব্দকৃত গাঁজা কুমিল্লা হতে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর হয়ে লঞ্চ যোগে ঢাকা নিয়ে যাচ্ছিল।

তিনি আরও বলেন, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক মাদক বিক্রেতা ও জব্দকৃত গাঁজা চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে বিপুল পরিমাণ মাদকসহ যু্বক আটক

আপডেট সময় ১১:২০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩