ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

শেরপুরে আলোচিত কঙ্কাল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

শেরপুরের বহুল আলোচিত কঙ্কাল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ সেপ্টেম্বর ভোর রাতে তাদেরকে জেলার নালিতাবাড়ি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন জেলার নালিতাবাড়ি উপজেলার রজনগর গ্রামের রমজান আলীর ছেলে গোলাম রাব্বানী (৫০), পশ্চিম রাজ নগর গ্রামের সৈয়দ আলীর ছেলে বিল্লাল হোসেন (৪৫), সদর উপজেলার চান্দের নগর গ্রামের হাবিবরের ছেলে আব্দুর রহিম (৪২) এবং নকলা উপজেলার মেদির পাড় গ্রামের আব্দুর রউফ’র ছেলে সোহেল রানা (৩৫)।

গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্প্রতি সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর সামাজিক কবরস্থান থেকে চুরি হ‌ওয়া ৪ টি মৃতদেহের কঙ্কার চুরির কথা স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃতদেরকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানায়, “গত ২৩ সেপ্টেম্বর সদর থানার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের সামাজিক কবরস্থান থেকে ৪ টি মরদেহের কঙ্কাল চুরির ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তদন্তে প্রাপ্ত নানা তথ্য উপাত্তের ভিত্তিতে গোপন সংবাদে তথ্য পেয়ে সোমবার রাতে নালিতাবাড়ি থানার এস আই নাইম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে উল্লেখিত আসামীদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মির্জাপুর কবরস্থান থেকে কঙ্কাল চুরির সঙ্গে তারা সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার মূল হোতাকে গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে।”

উল্লেখ্য, জেলায় দীর্ঘদিন ধরে কঙ্কাল চুরির ঘটনা ঘটে আসছে। গত ২০ সেপ্টেম্বর কঙ্কাল চুরির ঘটনায় জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ওই ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

শেরপুরে আলোচিত কঙ্কাল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৫:৪৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩