ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

বিগত ১৫ বছরে কুমিল্লাকে শান্তির জনপদে পরিনত করেছি- এমপি বাহার

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, বিগত ১৫ বছরে কুমিল্লা কে শান্তির জনপদে পরিনত করেছি। কুমিল্লা আজ ইভটিজিং মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত। গত ৫০ বছর ধরে আমি কুমিল্লার মানুষের সাথে আছি।কুমিল্লার গণমানুষের কল্যাণে কাজ করছি। কুমিল্লার মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক গড়ে উঠেছে।

হাজী বাহার এমপি আরও বলেন, চারিদিকে তাকিয়ে দেখেন ২০৪১ সালের আলামত শুরু হয়ে গেছে। পদ্মা সেতু, এটমিক পাওয়ার প্ল্যান্ট, মেট্রোরেলে, এলিভেটর এক্সপ্রেস, কর্ণফুলী ট্যানেলের মত মেগা প্রকল্প বাস্তবায়ন হয়। আগামী ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামে এলিভেটর এক্সপ্রেস কর্ণফুলী টানেল উদ্বোধন হবে।

নেত্রী ঘোষণা দিয়েছেন, ২০৩০ সালে আজ থেকে ৭ বছর পর দেশে আর গরীব লোক থাকবে না। আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে আগামী নির্বাচনে সবাই শেখ হাসিনা কর্মী হিসাবে কাজ করতে হবে।

গতকাল সোমবার রাত ৮ ঘটিকায় কুমিল্লা নগরীর কাপ্তান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে
কুমিল্লা মহানগর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। ত্রি-বার্ষিক সন্মেলনে অনুষ্ঠানের প্রধান অতিথি বেলাল হোসেন কে সভাপতি কাউন্সিলর নাসির উদ্দিন নাজিম কে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আরফানুল হক রিফাত। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার তাহসিন বাহার সূচনার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন ভৌমিক ঝাঁকজমকপূর্ণ উক্ত সম্মেলনে মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন পেশায় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

বিগত ১৫ বছরে কুমিল্লাকে শান্তির জনপদে পরিনত করেছি- এমপি বাহার

আপডেট সময় ০২:০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩