ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

কুমিল্লায় র‌্যাবের বিশেষ অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামী গ্রেফতার

কুমিল্লায় র‌্যাব-১১, সিপিসি-২ এর বিশেষ অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা এলাকা হতে ইব্রাহীম হাসান @ ইবু (২৩) হত্যা মামলার এজাহারনামীয় ০২ আসামীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গত ২২ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ বিকাল আনুমানিক ০৫:০০ ঘটিকার সময় কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আড়াইওড়া ভোলানগর এলাকা হতে পুলিশ একটি অর্ধগলিত লাশ উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার কর্তৃক ভিকটিমের লাশ শনাক্ত হয় এবং ভিকটিমের পরিচয় ইব্রাহীম হাসান @ ইবু (২৩), পিতা-মোঃ রুবেল মিয়া, সাং-চম্পকনগর (সাতরা পশ্চিম পাড়া), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা মর্মে জানা যায়। এরই প্রেক্ষিতে ভিকটিমের স্ত্রী মোসাঃ মরিয়ম আক্তার (২১) বাদী হয়ে ০৪ জন আসামীসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় মামলা নং-৯৫, তারিখ-২৫/০৯/২০২৩ইং ১৮৬০ সালের পেনাল কোড ৩০২/২০১/৩৪ ধারা মূলে একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রাথমিক অনুসন্ধান ও এজাহার বিশ্লেষণ করে জানা যায় যে, ভিকটিম পেশায় একজন ইজিবাইক চালক এবং ভিকটিমের সাথে গ্রেফতারকৃত আসামীসহ অন্যান্য আসামীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মনোমানিল্য চলমান ছিল।

গত ১৪/০৯/২০২৩ইং তারিখ রাতে ভিকটিম বাড়ী থেকে বের হয়ে যায়। এসময় ভিকটিমের স্ত্রী তাকে কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করলে ভিকটিম জানায় তার গ্রেফতারকৃত আসামী রমজান, রানা সহ অন্য দুই আসামীর সাথে কিছু কাজ আছে। ঐ রাতে ভিকটিম বাড়ীতে ফিরে না আসলে ভিকটিমের স্ত্রী সকল আত্নীয় স্বজনদের বাড়ী সহ সম্ভাব্য অন্যান্য স্থানে খোজাখুজি করে ভিকটিমকে খুজে পায় না।

পরবর্তীতে ভিকটিমের স্ত্রী গ্রেফতারকৃত আসামী রমজান ও রানা সহ অন্য দুই আসামীকেও জিজ্ঞাসা করলে তারা ভিকটিমের কোন খোজ জানে না মর্মে ভিকটিমের স্ত্রীকে অবহিত করে। অতঃপর গত ২২/০৯/২০২৩ইং তারিখে লোক মারফত পাওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমের স্ত্রী উদ্ধারকৃত ভিকটিমের অর্ধগলিত লাশ সনাক্ত করে।

এই ঘটনার পরপরই র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ছায়াতদন্ত শুরু করে ও হত্যা মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে তৎপরতা শুরু করে।

এরই ধারাবাহিকতায় গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ রাত আনুমানিক র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি বিশেষ আভিযানিক দল এই হত্যা মামলার এজাহারনামীয় ০২ নং আসামী রানা (২৩), পিতা-রশিদ মিয়া ও ০৩ নং আসামী মোঃ রমজান (৩৫), পিতা-ফজলু মিয়া, উভয় সাং-চম্পকনগর (সাতরা), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাদেরকে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

কুমিল্লায় র‌্যাবের বিশেষ অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামী গ্রেফতার

আপডেট সময় ০২:০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩