ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসবের আয়োজন

আগামী ২৭ সেপ্টেম্বর পালিত হবে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভা।

আগামী বুধবার (২৭ সেপ্টেম্বর) থেকে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত কুয়াকাটা সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন চলবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীরা অংশগ্রহণ করবেন।

এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটার সব হোটেল-মোটেলে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে মালিক কর্তৃপক্ষ। এ ছাড়ের ঘোষণার পরই বুকিং হয়ে গেছে কুয়াকাটার অধিকাংশ হোটেল-মোটেলের কক্ষ।

কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের ওসি হাসনাইন পারভেজ জানান, পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি পর্যটন স্পটে আমাদের পুলিশ মোতায়েন আছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য নেই।

কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন হাওলাদার বলেন, আমরা পর্যটকদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত আছি। আশা করছি আমাদের এ উৎসবের আয়োজন এবারের ছুটিতে ব্যাপক পর্যটকের সমাগম হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, তিন দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটন ব্যবসায়ী ও উপজেলা প্রশাসন উৎসবের উদ্যোগ নিয়েছে। পর্যটন দিবস ও টানা তিনদিনের সরকারি ছুটিতে কুয়াকাটায় আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, মহিপুর থানা ও উপজেলা প্রশাসন কয়েক ধরনের নিরাপত্তা ব্যবস্থা বলয় তৈরি করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসবের আয়োজন

আপডেট সময় ০২:০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩