ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি মাহমুদ, সম্পাদক আপলু

লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির ১৪৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে মাহমুদুর রহমান মাহমুদকে সভাপতি ও সৈয়দ জিয়াউল হুদা আপলুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নবনির্বাচিত সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাধারণ সম্পাদক আপলু লক্ষ্মীপুর পৌর জাতীয় পার্টির দায়িত্বে রয়েছেন।

দলীয় সূত্র জানায়, ১৯ আগস্ট লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হল মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওইদিন কমিটি ঘোষণা না করেই দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরসহ কেন্দ্রীয় নেতারা ঢাকায় চলে যান। সম্মেলনের ১ মাস ৪ দিন পর ১৪৭ সদস্যের কমিটির ঘোষণা করা হয়।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম জানান, দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক চুন্নুর সুপারিশে লক্ষ্মীপুরের কমিটি ঘোষণা করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি মাহমুদ, সম্পাদক আপলু

আপডেট সময় ১২:২২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩