ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ মেট্রোরেলের নতুন রুট তৈরিতে খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

দাউদকান্দিতে বাসচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাসের চাপায় রেজওয়ানা করিম রিমি (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আজ রোববার বেলা ৪টার দিকে উপজেলার শহীদনগর ফুটওভার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহত কলেজছাত্রী জুরানপুর আদর্শ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের রেজাউল করিমের মেয়ে।

প্রত্যক্ষদর্শী মুছা জানান, কলেজের তিনজন ছাত্রী রাস্তা পার হচ্ছিল, ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের বাসটি দ্রুতগতিতে আসছে দেখে দুজন দাঁড়িয়ে যায়। একজন দৌড় দিলে বাসটি ব্রেক করেও নিয়ন্ত্রণ করতে না পেরে ওই ছাত্রীকে চাপা দিয়ে আইল্যান্ডের ওপর উঠে যায়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন ‘শহীদনগর ফুটওভার ব্রিজের কাছে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের বাসচাপায় কলেজছাত্রী ঘটনাস্থলেই মারা যায়। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি পুলিশ হেফাজতে আছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে বাসচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর

আপডেট সময় ১১:৩৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩