ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ গোয়াইনঘাটে এলজিইডির ডিজাইন টিমের সড়ক প্রকল্প পরিদর্শন উৎসবমুখর পরিবেশে শাহ্ আলী গার্লস স্কুল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত ময়মনসিংহ খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ এনামুল হকের বিদায় সংবর্ধনা পৌরসভা কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি, হত্যার হুমকি; গ্রেপ্তার ১ পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, দুই লাখ টাকা দাবির মামলা বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

ডেকে নিয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

রাজধানীর মুগদার মান্ডা এলাকায় কিশোর গ‍্যাংয়ের দুই গ্রুপের দ্বন্দ্ব মেটানোর কথা বলে ডেকে নিয়ে রাকিবুল ইসলাম রাতুল (১৯) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ, সেখান থেকে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমার ছেলে মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র ছিল। আমরা বর্তমানে মুগদার নন্দীপাড়া এলাকায় থাকি।

এ বিষয়ে জানতে চাইলে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব ছিল। হীরা ও সজীব গ্রুপের মধ্যে প্রায়ই মারামারি হয়। গত রোববারও দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। গতকাল সে বিষয়টি মীমাংসা করার জন্য সজীব গ্রুপকে ডাকে হীরা গ্রুপ। পরে তারা সেখানে আসলে হীরা গ্রুপ রাতুলকে কুপিয়ে আহত করে। পরে সে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা

ডেকে নিয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০১:১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২