ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

শিবচরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

মাদারীপুর জেলার শিবচর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত গোলদার এর সাথে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শিবচর উপজেলা শাখার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি সুব্রত গোলদার বলেন, পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। আমাদের কাজের অনেকাংশে মিল আছে। সমাজের অসংগতিগুলো দূর করতে আমরা উভয়েই কাজ করছি। আপনাদের সঙ্গে সু-সম্পর্ক রেখেই কাজ করা হবে। আমি চাই আপনারা আমার কাজে সহযোগীতা করেন। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। আইন শৃঙ্খলা নিশ্চিত করতে যেকোনো সময় পুলিশ তৎপর থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- শিবচর থানার পরিদর্শক সেকেন্ড অফিসার মোদাচ্ছের হোসেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবুল খায়ের খান, বিএমএসএফ শিবচর উপজেলা শাখার সভাপতি অপূর্ব জয়, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. দেলোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ নাদিম, কবি ও সাংবাদিক তামিম ইসমাইল, সাংবাদিক জুয়েল মাহমুদ, সাংবাদিক আনোয়ার হোসেন বিপ্লব, সাংবাদিক কামরুজ্জামান পলাশ, সাংবাদিক মো: মনিরুজ্জামান লপ্তিসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকরা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরো জোরদার করার দাবি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

শিবচরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

আপডেট সময় ০৮:১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩