ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ মেট্রোরেলের নতুন রুট তৈরিতে খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

কুমিল্লা সদর দক্ষিণে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লার সদর দক্ষিণ পদুয়ার বাজার এলাকা থেকে পুলিশের অভিযানে ৬ হাজার ২ শ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা এবং মাদক সেবনের সরঞ্জামসহ মেহেদী হাসান নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের জানা যায়- সদর দক্ষিণ থানার পদুয়ার বাজার সোনালী ব্যাংক পার্শ্ববর্তী রাস্তা দিয়ে মাদক ব্যবসায়ীরা মোটর সাইকেলে করে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে শ্রীবল্লভপুর হয়ে কুমিল্লা শহরে যাবে।

এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় রাস্তার উপর একটি চেকপোষ্ট স্থাপন করে বিভিন্ন যানবাহন তল্লাশী করতে থাকে পুলিশ। তল্লাশী চলাকালে এক মোটর সাইকেলকে থামার সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক মোটরসাইকেল ফেলে সাদা রংয়ের শপিং ব্যাগ নিয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ মেহেদী হাসান নামে একজন আটক করে। মেহেদী নগরীর ২২ নং ওয়ার্ডের শ্রীভল্লবপুর এলাকার খোকন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, আটকের পর মহেদীকে তল্লাশি করে ওই সাদা রংয়ের শপিং ব্যাগের ভেতরে থাকা খাকি স্কচটেপ দ্বারা মোড়ানো বিশেষ প্যাকেট থেকে ৩১ টি নীল রংয়ের এয়ার টাইট পলিপ্যাকের মধ্যে ৬২০০ পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি সাদা রংয়ের পলিপ্যাকের ভিতরে ২ কেজি গাঁজা, মাদক দ্রব্য বিক্রয়ের নগদ ২৪,৬০০টাকা, মেহেদীর নিজের নামে দুই টি বাংলাদেশী পাসপোর্ট, বিভিন্ন মানের টাকা দিয়ে তৈরী ২০ টি বিশেষ ইয়াবা সেবনের পাইপ উদ্ধার করা হয়। এছাড়া তার মোবাইল ও মোটর সাইকেল জব্দ করা হয়।

পুলিশ আরো জানায়, মেহেদীর বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

কুমিল্লা সদর দক্ষিণে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৮:০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩