ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার: অর্থমন্ত্রী ব্যর্থ জ্বালানি ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম রোজার চার মাস আগেই কারসাজি, ছয় পণ্যের দামে সিন্ডিকেটের অভিযোগ লালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার ‘প্রেমিকের সঙ্গে কক্সবাজারের হোটেলে উঠতে পারবে না অপ্রাপ্তবয়স্ক মেয়েরা’ ভাড়া বাসায় মাদক সেবনরত অবস্থায় পুলিশ কনস্টেবলসহ দুইজন আটক নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্লোব শপিং সেন্টারে হামলা-লুটের অভিযোগ, নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন এসেনশিয়াল ড্রাগসে জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ, নেপথ্যে শামীম আহমেদের স্বজনপ্রীতি হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

একদিনে টিকা পেলেন ৯ লাখ ৭৭ হাজার মানুষ

করোনার সংক্রমণ রোধে দেশে প্রথম, দ্বিতীয় ও বুস্টার (তৃতীয়) ডোজ মিলে একদিনে টিকা পেয়েছেন ৯ লাখ ৭৭ হাজার ৪৪৮ জন। তাদের মধ্যে টিকার প্রথম ডোজই নিয়েছেন ৮ লাখ ৯৭ হাজার ৯৬২ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৭ হাজার ১১০ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন ৪২ হাজার ৩৭৬ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সবশেষ সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন।

এদিকে, দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যে এখন পর্যন্ত টিকা পেয়েছে ১ কোটি ৭৩ লাখ ৭০ হাজার জন। দ্বিতীয় ডোজ নিয়েছে ১ কোটি ৬১ লাখ ৪৫ হাজার ৩৮৯ জন।

এছাড়াও ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের মধ্যে দেশে এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা পেয়েছে ৭৬ লাখ ৭৭ হাজার ৬৮৪ জন, দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে ৬৩ হাজার ৬৪৭ জন। এরমধ্যে গত একদিনে প্রথম ডোজ নিয়েছে ৮ লাখ ৯৪ হাজার ৯১০ জন শিশু, আর দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে ২১ হাজার ৩৪৩ জন শিশু

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার: অর্থমন্ত্রী

একদিনে টিকা পেলেন ৯ লাখ ৭৭ হাজার মানুষ

আপডেট সময় ০১:০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২