ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

রংপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেপ্তার ৪

রংপুরে চুরি হয়ে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ওই মোটরসাইকেল চুরির মামলায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর নুরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর ছোট নুরপুর এলাকার মিন্টু মিয়ার ছেলে আশিকুর রহমান পিথিল (২০), বড় নুরপুর এলাকার আব্দুস সালাম শেখের ছেলে মোহাম্মদ আলী শেখ (২১), দক্ষিণ গুপ্তপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে রবিন (২৫) এবং নুরপুর এলাকার শামসুল আলমের ছেলে আসাদুল ইসলাম আসিফ (২৪)।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কোতয়ালী থানা এলাকার ঠিকাদারপাড়ার মঞ্জুরুল মাস্টারের বাড়ির সামনে থেকে তিনজন চোর একটি ১৫০ সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেল মালিক রুবেল ইসলাম থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে আসামিদের শনাক্ত করেন। পরে বুধবার নগরীর নুরপুর এলাকায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তারসহ চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে।

ওসি মাহফুজার রহমান বলেন, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। তারা স্বেচ্ছায় আদালতে মোটরসাইকেল চুরির বিষয়টি স্বীকার করেছে। পরে আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

রংপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেপ্তার ৪

আপডেট সময় ০৬:২২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩