ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪ আহছানিয়া মিশন হাসপাতালে অনুদানের অর্থে করপোরেট ব্যবসার অভিযোগ কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক আত্রাইয়ে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত বাড়ি থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহিদকে  ধামরাইয়ে প্রশ্নপত্রে বিভ্রাট, পরীক্ষা দিতে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মুরাদনগরের দাদি-নাতনির মৃত্যু

চান্দিনায় পুকুর থেকে স্কুল পড়ুয়া দুই শিশুর লাশ উদ্ধার

কুমিল্লার চান্দিনায় নিখোঁজের ২ ঘণ্টা পর পুকুর থেকে আদনান শাহরিয়ার শামী (৯) ও আহনাফ (৭) নামের দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আড়াইটার দিকে উপজেলার বাতাঘাসী ইউনিয়নের মোহনপুর দক্ষিণ পাড়া বাড়ির পাশের একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

আদনান শাহরিয়ার শামী ওই গ্ৰামের সুমনের ছেলে এবং আহনাফ শিপলু’র ছেলে। নিহতরা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই। তারা মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। আদনান শাহরিয়ার শামী’র বাবা সুমন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং আহনাফ এর বাবা শিপলু দুবাই প্রবাসী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আদনান ও আহনাফ রবিবার দুপুর ১২টায় স্কুল ছুটির পর বাড়ি ফিরে খাবার খেয়ে খেলতে বের হয়। অনেক সময় ধরে বাড়ি না ফেরায় তাদের খোঁজাখুঁজি শুরু হয়। অনেক খুজা খুঁজির পরে বাড়ির দক্ষিণ পাশের একটি পুকুরে আদানের মা সনিয়া বেগম তাদের দুজনের দেহ জড়াজড়ি করা অবস্থায় পানিতে ভাসতে দেখেন। পরে উদ্ধার করে দ্রুত চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাতাঘাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাদেকুর রহমান জানান, পুকুর পাড়ে খেলতে গিয়ে তারা পুকুরের ঘাটলার নিচে চলে যায়। পরে পুকুর থেকেই তাদের নিথর দেহ উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নিয়ে যায়।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খান জানান, বাতাঘাসী ইউনিয়নের মোহনপুরে দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত হয়েছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

চান্দিনায় পুকুর থেকে স্কুল পড়ুয়া দুই শিশুর লাশ উদ্ধার

আপডেট সময় ১১:১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩