ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ইয়াবাসহ ২ জনের বিরুদ্ধে মামলা আত্রাইয়ে সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায়  পীরগঞ্জে আরডিআরএস এর উদ্যোগে কিশোরীদের শিখন সহযোগিতা সভা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কালুখালীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪ আহছানিয়া মিশন হাসপাতালে অনুদানের অর্থে করপোরেট ব্যবসার অভিযোগ কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ

অনুমতি ছাড়াই সরকারি গাছ কেটেছে আওয়ামী লীগ নেতা

জামালপুরের দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিসের একটি বটগাছ অনুমতি ছাড়াই কেটে ফেলেছে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুল ইসলাম যুবরাজ। ভূমি অফিস বন্ধ থাকার সুযোগ নিয়ে গতকাল শুক্রবার সকালে গাছটি কাটে।

দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিস দেওয়ানগঞ্জ পৌরসভার মধ্যে অবস্থিত। ১ একর ৪৪ শতাংশ জমির উপর। ভূমি অফিসের পতিত জমিতে গো হাট বসিয়ে আসছে পৌর কর্তৃপক্ষ। এই হাটের ভিতর তিনটি বটগাছ রয়েছে। যার মালিক ভূমি অফিস বা সরকার।

তথ্য অনুসন্ধানে জানা যায়, গত কয়েক মাস আগে থেকেই বটগাছ গুলোর ডালপালা কৌশলে কেটে ফেলছে হার্ট কমিটির সদস্যরা। গত শুক্রবার সকালে সামিরুল ও শফিকুল নামের দুইজন করাত মিস্ত্রি মাটি খুরে একটি বটগাছ মাটিতে ফেলে দেয় এবং খন্ড খন্ড করে কেটে ফেলে। মিস্ত্রিরা জানায় আওয়ামী লীগ নেতা ও হার্ট কমিটির সদস্য মহিবুল ইসলাম যুবরাজ গাছ কাটার নির্দেশ দিয়েছে।

গাছ কাটা প্রসঙ্গে যুবরাজ বলে, গাছ কাটার কোন অনুমতি নেয়া হয়নি। হাটে গরু ছাগলের সমস্যা হয় জন্য গাছ কেটেছি। গাছটি ভূমি অফিসের সামনে রেখে দিব।

সদর ইউনিয়নের নায়েব মোঃ সামিউল হক জানায়, গাছটি ভূমি অফিসের জমিতে, বিনা অনুমতিতে পৌর হাট কমিটি গাছ কাটতে পারে না।

বিষয়টি সহকারী কমিশনার ভূমি মোঃ মাহমুদ হাসান জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বন কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইবনে সিরাজকে দায়িত্ব দেয়। তিনি তদন্ত করার জন্য লোক পাঠিয়ে দেয়। গাছ কাটার সত্যতা পায় এবং গাছটি ভূমি অফিসের দাপ্তরিক হেফাজতে নেয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ইয়াবাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

অনুমতি ছাড়াই সরকারি গাছ কেটেছে আওয়ামী লীগ নেতা

আপডেট সময় ১২:৪১:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩